প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:৫৯ পিএম

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ মো.রাসেল মিয়া ও শহীদ মো. কামাল হোসেনের কবর জিয়ারত করেন বেলাব উপজেলা প্রশাসন।
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দি গ্রামে শহীদ রাসেল মিয়া ও বিন্নাবাইদ ইউনিয়নের শহীদ কামাল হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল করিম, সরকারি কমিশনার (ভূমি) আল আমিন হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল, বিন্নাবাদ ইউপি চেয়ারম্যান সুলতানা রাজিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি প্রমুখ।
পরে দুটি শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সবসময় তাদের পাশে থাকার কথা বলেন তারা।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাইয়ের ১৯ তারিখ ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তারা মৃত্যু বরণ করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে