বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পদধ্বনি নয় ভুল অব‍্যাহত রাখলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ : এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:৩১ পিএম
হয় সংখ‍্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হয় গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব

হয় সংখ‍্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হয় গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত ভুল অব‍্যাহত রাখলে দেশ অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে বলে সতর্ক করেছেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পদধ্বনি নয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ২০০৭ সালের ডিসেম্বর-জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল এখন আমরা সবাই মিলে সেদিকেই রওনা হয়েছি।” 

এসময় তিনি এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন‍্য, হয় সংখ‍্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হয় গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব করেন তিনি।

সংবাদ সম্মেলনে জনাব মঞ্জু বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জীবন বিলিয়ে দেয়া মহান শহীদদের। কৃতজ্ঞতা ও বিনীত সালাম জানাই হাজার হাজার আহত-পঙ্গু ভাই-বোনদের। প্রতিবাদ-প্রতিরোধে অংশগ্রহণকারী সকল স্তরের অগণন নাগরিকদের প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা।”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “এই ভূখণ্ডে নাগরিক অধিকার কখনোই পুরোপুরি প্রতিষ্ঠা পায়নি। ১৯৪৭-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান-কোনোটিই আমাদের নাগরিক অধিকারকে পূর্ণতা দিতে পারেনি। ৯০-এর নায়কেরা গণঅভ্যুত্থান ঘটাতে পারলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। গত ১৬ বছরে গুম-খুন রাষ্ট্রকে গ্রাস করেছে; আর তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ২০২৪-এ যেখানে হেলিকপ্টার থেকে গুলি, লাশ গুম, গণকবর আমরা যেন এক বিভীষিকাময় সময় অতিক্রম করেছি।”

তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, “মায়েরা, প্রবাসীরা, এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও প্রথা ভেঙে রাজপথে নেমে এসেছিলেন।”

এবি পার্টির ভূমিকাকে স্পষ্ট করে তিনি বলেন, “আমরা গোপনে নয়, দলীয়ভাবে, সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আন্দোলনে অংশ নিয়েছি। ছাত্রদের গ্রেপ্তারের পর আমাদের আইনজীবী টিম পাশে দাঁড়িয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, আলেম-ওলামাদের সম্পৃক্ত করা, আহতদের চিকিৎসা দেওয়াসহ সবখানেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এবি পার্টি সমান্তরালভাবে জনগণের সঙ্গে থেকে লড়াই করেছে।’’

যারা আন্দোলনের ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছেন, তাদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, “আপনাদের সর্বোচ্চ খেতাব দিতে সমস্যা নাই কিন্তু যদি সকল স্তরের মানুষ শেষ মুহূর্তে রাজপথে না নামতেন তাহলে কিন্তু শত শত শহীদের রক্ত বৃথা হয়ে যেতে।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর একমাত্র স্বপ্ন ছিল হাসিনার পতন। কিন্তু এখন বিভেদের রাজনীতিতে জাতি আবারো দ্বিধাবিভক্ত হওয়ার আশঙ্কায়। এখন অবদানের চেয়ে গোপন তথ্য ফাঁস করা হীন মানসিকতার পরিচয়। আমরা সতর্ক করছি- জাতির কণ্ঠস্বর হয়ে।”

তিনি দাবি করেন, “আবু সাঈদের মৃত্যুর পর আমরাই সর্বপ্রথম তাকে ‘বীরশ্রেষ্ঠ’ ঘোষণা করেছি, ড. ইউনুসকেও আমরা প্রতিবাদ করার আহ্বান জানিয়েছি।”

এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন, “এই দেশে এখনো হাসিনার প্রেতাত্মা বিদ্যমান, ভারতের প্রেতাত্মাও রয়ে গেছে। এখানে ফ্যাসিবাদ শুধু রূপ পরিবর্তন করেছে। সমঝোতার ভিত্তিতে আগামী পাঁচ বছর জাতীয় সরকার গঠন করা সম্ভব কি না তা এখনই ভাবতে হবে।অন্যথায় অন্তর্দলীয় বিভেদ ও পরিণতির ভার সকলকে বহন করতে হবে। অংশীদারিত্ব নিয়ে বিতর্ক এখনই সমাধান না করলে জাতি আবারও বিভক্ত হবে। বিশেষ করে জুলাই নিয়ে আমরা কোনরূপ বিভেদ চাই না। জুলাই ঘোষণাপত্র যেন অলংকার না হয়ে বাস্তবায়নযোগ্য হয়, যেন তা একটি ঐতিহাসিক দলিল হয়ে ওঠে।”

এছাড়াও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জুলাইকে যদি আমরা ধারণ করি, জুলাইয়ের শহীদদের বেওয়ারিস হিসেবে দেখতে চাই না। দ্রুত লাশ শনাক্ত করে যথাযোগ্য সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা নিতে হবে। জুলাই ঘোষণাপত্রটি যদি সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে করা হতো, তাহলে তা আরো গ্রহণযোগ্য ও সার্বজনীন হতো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পদধ্বনি   ওয়ান ইলেভেন   এবি পার্টি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close