বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়ার মাহফিল
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:০৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। তিনি বলেন, ৫ আগস্টকে তরুণ প্রজন্ম নাম দিয়েছে ৩৬ জুলাই। জুলাই আন্দোলন ছিল কোঠা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবির মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আজকের এই ৩৬ জুলাই ৫ই আগস্ট পালিত হচ্ছে।  

স্বাগত বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আলীমুজ্জামান।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পাংশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close