মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:১৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আনীত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বরখাস্তের আদেশ দেওয়া হয়। 

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুসারে, রবিবার (৩ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ এপ্রিল শ্রেণিকক্ষে অসদাচরণ ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে। এরপর ১৯ এপ্রিল এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ক্রিনশট প্রকাশ করে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে।

অধ্যাপক রশীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎বেরোবি উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।” 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বেরোবি   যৌন হয়রানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close