বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৫:৪৭ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক পাহাড়ি নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় তিনি পাহাড়ি সবজি, বাঁশ ও কুরুল কাটতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

বিস্ফোরণে লাকি সিং-এর বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্ত পার হয়ে সবজি ও কাঠ সংগ্রহের সময় হঠাৎ একটি স্থল মাইন বিস্ফোরিত হলে মুহূর্তেই লাকি সিং-এর পা উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তবর্তী ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমারের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জেনেছি।’

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত দুই মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জন পুরুষ এবং একজন নারী মাইন বিস্ফোরণে আহত হয়েছেন, যাদের সবারই পা বিচ্ছিন্ন হয়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   সীমান্তে মাইন বিস্ফোরণ   পাহাড়   নারী পা বিচ্ছিন্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close