বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুমকিতে এলজিইডি সড়কে খানাখন্দ, যান চলাচলে চরম দুর্ভোগ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৩৮ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া মাদ্রাসা থেকে হাজিরহাট বাজার পর্যন্ত এলজিইডি-নির্মিত সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাস্তার ইট-সুড়কি দেবে গিয়ে কোথাও উঠে গেছে, কোথাও গর্ত তৈরি হয়ে গেছে। ফলে সড়কটি যান চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।

বৃষ্টির কারণে এসব গর্তে পানি জমে কাদা হয়ে থাকায় প্রতিদিন মালবাহী ট্রাক, মিনিট্রাক, অটোভ্যান, টমটমসহ ছোটবড় যানবাহন আটকে পড়ছে। এতে পণ্য পরিবহন, জরুরি সেবা ও জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ধোপারহাটের ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, “বাজারে যাতায়াতের একমাত্র সড়কটির এ অবস্থা দীর্ঘদিন ধরেই। বৃষ্টির সময় আরও ভয়াবহ রূপ নেয়। কেউ অসুস্থ হলে হাসপাতালে পাঠানোর মতো যানবাহনও মেলে না। অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। বাধ্য হয়ে রিকশা বা পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় থাকে না।”

রাজগঞ্জের বাসিন্দা মো. নানু মৃধা জানান, সড়কের ইট-খোয়া উঠে গিয়ে গর্ত হওয়ায় যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না। ফলে হাটে আসা-যাওয়া, পণ্য পরিবহনসহ সবকিছুতে ভোগান্তির শেষ নেই।

পাঙ্গাশিয়া আল-মদীনা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন সাঈদী বলেন, “বৃষ্টির সময় শিক্ষার্থীদের কাদাপানিতে পড়ে বই-খাতা ভিজে যাচ্ছে। অনেক সময় পড়ে গিয়ে আহতও হচ্ছে। এই দুর্ভোগ প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।” তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

দুমকি উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পেলে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  দুমকি   এলজিইডি সড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close