বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপদেষ্টা আসিফ কুমিল্লায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈরশাসন ও মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে।

সোমবার (৪ আগস্ট) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘‘যদিও তাকে শিশু উপদেষ্টা বলা হয়, কিন্তু আসিফ মাহমুদ আসলে অত্যন্ত ধূর্ত। তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদে থেকে নিজের নির্বাচনী এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। এর ফলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, “কুমিল্লার মুরাদনগর এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আসিফ মাহমুদের নেতৃত্বে বেছে বেছে বিএনপির জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা এবং গ্রেফতার চালানো হচ্ছে।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা এই উপদেষ্টার ইন্ধনে এক মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও কুমিল্লার নিম্ন আদালত সম্প্রতি স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে। এই ঘটনার জেরে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 

কারাবন্দী নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মায়ের করব জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এসময় তিনি নাজিম মাহমুদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের স্বান্তনা প্রদান করেন। 

নাছির বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, মুরাদনগরের বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দি রয়েছেন। আহ্বায়ক ও সদস্য সচিবরা গ্রেফতারের ভয়ে এলাকায় যেতে পারছেন না।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই আওয়ামী লীগের কোনো কর্মী আজ কুমিল্লা কারাগারে নেই। বরং তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘুরে বেড়াচ্ছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবারের সঙ্গে ব্যবসা করছেন।”

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশের মানুষ কখনোই মাফিয়াতন্ত্র ও নতুন স্বৈরশাসন মেনে নেবে না। এই অপশাসনের ফল একদিন আপনাকেই ভোগ করতে হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা আসিফ   মাফিয়াতন্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close