বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার ৮
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:২৯ পিএম

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলা, একাধিক অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজি, মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি আভিযানিক দল।

সোমবার (৪ আগস্ট) আশুলিয়ার জামগড়া, রূপায়ণ ও ভাদাইল এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো:- জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আলামিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু ও তার পিতা নুরুল হক, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন।


এসময় তাদের হেফাজত থেকে আনুমানিক ২০টিরও বেশি ধারালো দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, পাঁচটি মোবাইল ফোন, ১০টি মোবাইল সিম, দুইটি চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া, জামগড়া, ভাদাইল ও পার্শ্ববর্তী এলাকায় মাদক, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘যৌথবাহিনীর মাধ্যমে পরিচালিত এই অভিযানে একাধিক মামলার আসামিসহ কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   যৌবাহিনীর অভিযান   কিশোর গ্যাং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close