শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রকৃত বন্ধু চেনার উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৩৯ পিএম

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যা রক্তের সম্পর্ক না হলেও আত্মার বন্ধনে গাঁথা হয়। জীবনের আনন্দ-বেদনার সাথী হিসেবে বন্ধুর গুরুত্ব অপরিসীম। তবে সবাই যাকে বন্ধু ভাবেন, সে আদৌ আপনার প্রকৃত বন্ধু কি-না, তা বোঝা সহজ নয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো, যা আপনাকে প্রকৃত বন্ধু চেনাতে সাহায্য করবে।

বন্ধুত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন আরেকজনকে চেনা। সবার সঙ্গেই কিন্তু বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব নয়। তবে যাদেরকে বন্ধু বানাচ্ছেন; তারা কি আপনার জন্য যোগ্য তা আগে জানা উচিত।

জেনে নিন সঠিক বন্ধু চেনার উপায়।

ভরসাস্থল

বন্ধু হল আমাদের এমন এক ভরসাস্থল যাকে বিশ্বাস করে আমরা আমাদের মনের অনেক কথাই তার সঙ্গে ভাগ করে নিতে পারি। তবে আপনি আপনার জীবনের সিক্রেট বন্ধু ভেবে যার সঙ্গে ভাগ করলেন সে কতটা তার মান রাখতে পারল সেটাও বোঝার বিষয়। আপনার সিক্রেট বিষয় নিজের মধ্যে না রেখে পাঁচ কান করা ব্যক্তি কখনই আপনার ভালো বন্ধু হতে পারে না। একথা অবশ্যই মাথায় রাখবেন।

মানসিকতা

বন্ধুত্ব মূলত মানসিকতার মিলের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। দুজনের মানসিকতার মিল না থাকলে সে প্রকৃত বন্ধু হওয়ার ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে বন্ধুত্ব করার আগে তার মানসিকতা কোন পর্যায়ের সেটা যাচেই করে নেওয়া উচিত।

বিশ্বাস

বন্ধুত্বে ভীষণভাবে প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের ওপর ভিত্তি করেই কিন্তু যে কোনও সম্পর্ক গড়ে ওঠে। বন্ধু নির্বাচন করার সময় অথবা কোনো বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সময় যাচাই করে নেবেন অবশ্যই যাতে বিশ্বাসের জায়গায় সে আঘাত না করে।

ব্যক্তিগত বিষয় নিয়ে মজা করা

আপনি যাকে কাছের বন্ধু মনে করেন সে যদি বন্ধুত্বের আড়ালে আপনার ব্যক্তিগত বিষয় বা খারাপ লাগার বিষয় নিয়ে লাগাতার আপনাকে ছোট করে। মজা করে সবার সামনে আপনার তাহলে বুঝবেন সে কখনই আপনার কাছের বন্ধু নয়।

হিংসা থাকবে না

যে বন্ধু প্রতিনিয়ত আপনার সাফল্যে হিংসাপরায়ণ হয়। আপনাকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেয় সে একেবারেই আপনার ছদ্মবেশী বন্ধু। প্রকৃত বন্ধু নয়। তাই বন্ধুত্বের ক্ষেত্রে বা কোনো বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে এই বিষয়গুলো অবশ্যই যাচাই করে নেবেন।

উদারতা

আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটা লক্ষণীয়। ভালো বন্ধু হতে গেলে কখনো কোনো বিষয়ে কৃপণ হওয়া গ্রহণযোগ্য নয়। বন্ধুর প্রতি উদার না হলে তাকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করা কষ্টকর। কারণ এতে বন্ধুত্বের ভেতর খাঁদের সৃষ্টি হয়।

ক্রটি

প্রত্যেক মানুষের কিছু না কিছু ক্রটি থাকেই। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তবে প্রকৃত বন্ধু হতে গেলে অপরজনের ক্রটি মেনে নিতে হবে। তবে সব থেকে ভালো হয় আপনার বন্ধুটি আপনাকে যদি আপনার ক্রটির বিষয়ে সচেতন যদি করিয়ে দেয় কিনা। প্রকৃত ভালো মানুষ আরেকজনের ভালো চায়।


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  প্রকৃত বন্ধু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close