বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন, বাহা’কে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:২৩ পিএম

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে আন্দোলন চালিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বাহা’র বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘মানতে হবে কম্বাইন্ড’, ‘দিতে হবে কম্বাইন্ড’, ‘এক দফা এক দাবি-কম্বাইন্ড চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে, গত ৩১ জুলাই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এবং পশুপালন অনুষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, শিক্ষক কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় কিছু শিক্ষার্থীর আন্দোলনের কারণে অনুষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনে সকল শিক্ষার্থী যুক্ত নন, বরং একটি বিশেষ মহলের প্ররোচনায় কিছু শিক্ষার্থী পশুপালন পেশাকে হেয় প্রতিপন্ন করতে ইচ্ছাকৃতভাবে এসব কর্মকাণ্ডে জড়িত। সভায় উপস্থিত সবাই এ ধরনের কার্যক্রমের নিন্দা জানিয়ে তা থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানান। একইসঙ্গে পশুপালন পেশার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   বাহা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close