মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যশোরে ব্যবসায়ীকে বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৫৭ পিএম
যশোরে ব্যবসায়ীকে বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

যশোরে ব্যবসায়ীকে বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান গর্ত খুঁড়ে বালুতে পুঁতে রেখে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও এক সাংবাদিকের বিরুদ্ধে।

ঘটনার বিষয়ে গত বুধবার অভয়নগর থানায় এবং বৃহস্পতিবার সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন। 

তবে তার অভিযোগ অভয়নগর থানা অভিযোগ নেয়নি। যদিও ওসি আব্দুল আলিম বলেন, “আমি লিখিত অভিযোগ পাইনি। একটি মৌখিক অভিযোগ পেয়েছি। তবে আপনি ব্যবসায়ী টিপুর স্ত্রীকে বলেন থানায় অভিযোগ দিতে। অভিযোগটি গ্রহণ করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গতকাল শনিবার (২ আগস্ট) সেনাবাহিনী যশোর শহরের বেজপাড়ায় নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে ধরতে অভিযান চালায়, তবে কাউকেই আটক করা সম্ভব হয়নি।

সেনা সূত্র জানা যায়, বেজপাড়া শ্রীধরপুকুরপাড় এলাকায় বিএনপি নেতা জনির অবস্থান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে যৌথ বাহিনী অভিযান চালায়। টানা তিন ঘণ্টা অভিযান চললেও অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, “অভিযানে আমরা ছিলাম, তবে বিস্তারিত জানি না।”

অভিযোগপত্রে আসমা খাতুন উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর সকাল ১০টায় সৈকত হোসেন হিরা নামের এক ব্যক্তি কৌশলে তার স্বামীকে ডেকে নিয়ে যান আসাদুজ্জামান জনির অফিসে। সেখানে জনি তাকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা দাবি করেন। পরে তার স্ত্রী সাউথ বাংলা ব্যাংক থেকে জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ২ কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) করেন। টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তার স্বামী টিপু মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পার হতেই সৈকত হোসেন হিরা তার গতিরোধ করেন। এরপর থেকে দুপুর ৩টা পর্যন্ত টিপুর মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন টিপুকে কনা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গেলে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন ও সাংবাদিক মফিজ উদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে মারধর করেন এবং বুক অব্দি গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করেন।

আসমা খাতুন বলেন, “তার স্বামী ম্যানেজারকে ফোন করে টাকা পাঠাতে বলেন। ওই সময় ম্যানেজার সাংবাদিক মফিজের অ্যাকাউন্টে পুবালী ব্যাংক থেকে ৬৮ লাখ এবং সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা RTGS করেন। একই সঙ্গে মফিজ আরও ১ কোটি টাকার চেক আদায় করেন এবং জনির নামে ৩টি ও দিলিপ শাহার নামে ৩টি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেন। পরে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।”

অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট করায় অনেক আগেই আসাদুজ্জামান জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কর্মকাণ্ডের দায় দল নেবে না।”

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মফিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close