বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বেনাপোল চেকপোস্টে চুরির ঘটনায় গ্রেপ্তার ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৫:০৭ পিএম
বেনাপোল চেকপোস্টে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

বেনাপোল চেকপোস্টে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

যশোরের বেনাপোল চেকপোস্ট সংলগ্ন এলাকায় একটি দোকানে সংঘটিত চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি সাজু, শার্শা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার (০২ আগস্ট) দুপুরে শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে চেকপোস্ট সংলগ্ন সাদিপুর রোডে অবস্থিত ব্যবসায়ী আক্তার হোসেনের ফ্লেক্সিলোড দোকানের তালা ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

ওসি রাসেল মিয়া আরও বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চুরি যাওয়া মোবাইল ট্র্যাক করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে জনবসতিহীন একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয়।”

অভিযানে চোরদের আস্তানা থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, রেঞ্জ, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করেছে, চুরি করা টাকা তার সহযোগী রুবেলের কাছে রয়েছে, যিনি এখনো পলাতক। তাকে গ্রেফতার করা গেলে টাকা উদ্ধার সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন, “চুরির খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করি। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও জানান, পুলিশের তথ্যমতে, এই চক্রের আরও সদস্য রয়েছে যারা পেশাদার চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। তারা লোকালয় থেকে দূরে মাছের ঘেরে বসবাস করতো। পুলিশ সেই আস্তানাও গুঁড়িয়ে দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বেনাপোল চেকপোস্ট   চুরি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close