বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আড়াইহাজারে পাটের আবাদে ঝুঁকছে কৃষক
রফিকুল ইসলাম রানা
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:০৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘ কয়েক বছর পর পাটের আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। এ বছর উপজেলার বেশ কয়েকটি এলাকায় এবার পাটের চাষ হয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী এলাকায় বেশ কিছু স্থানে পাট শুকাচ্ছেন কৃষকেরা।

এদিন বল্লভদী এলাকা ঘুরে দেখা যায়, আরো কিছু জমিতে পাটের আবাদ করা হয়েছে। কোথাও শুকাতে দেয়া পাটের সাঁরি, কোথাও পাট কাঠের সাঁরি এবং পাশাপাশি মুঠি বাঁধা পাট লক্ষ্য করা গেছে।

কৃষকেরা জানিয়েছেন, ঝড়ে কিছুটা ক্ষতি না হলে এবারের পাটের আবাদ অনেকটা লাভজনক হতো। ভবিষ্যতে এলাকায় পাটের আবাদ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।

কৃষকেরা আরো জানান, এক সময় পাটকে সোনালি আঁশ বলা হতো। কিন্তু বেশ কয়েকবছর ধরে পাটের বাজারদর কমে যাওয়ায় এবং বর্ষায় পর্যাপ্ত পানি না হওয়ার কারণে পাট জাগ দেয়া এবং আঁশ ছাড়ানোর সমস্যা হচ্ছিল। এ কারণে পাট চাষ অনেকটাই কমে গেছে।

এর মধ্যে শাহাজালাল নামে এক কৃষক জানান, তিনি নিজ উদ্যোগে দেড় বিঘা জমিতে এ বছর পাটের চাষ করেছেন। সেই আবাদকৃত পাটই নিজের স্ত্রীকে সাথে নিয়ে শুকাচ্ছেন তিনি। দেড় বিঘা জমিতে তিনি ৭ মন পাট উৎপাদন করেছেন।

তিনি আরো জানান, পাটের ফলন মোটামুটি ভাল হয়েছে। ঝড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত না হলে ফলন আরো ভাল হতো। এক মন পাটের বর্তমান মূল্য ২ হাজার ৮শ টাকা বলে তিনি জানান।

আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের হাইজাদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া বলেন, “আমরা নতুন করে পাট চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আড়াইহাজার   পাট   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close