বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনের সম্মেলন শুরু
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:০৭ পিএম
ড. মো. রেজাউল করিম বলেন, বর্তমান বিশ্ব সংঘাত ও বিভাজনের মুখোমুখি।

ড. মো. রেজাউল করিম বলেন, বর্তমান বিশ্ব সংঘাত ও বিভাজনের মুখোমুখি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের উদ্যোগে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, “বর্তমান বিশ্ব সংঘাত ও বিভাজনের মুখোমুখি। এই প্রেক্ষাপটে শান্তি কেবল আইন বা রাজনৈতিক চুক্তির মাধ্যমে টেকসই হয় না। এটি আসতে হবে মানুষের অন্তর থেকে, তাদের আবেগ, সংস্কৃতি, ইতিহাস ও যৌথ মানবতা থেকে। এই জায়গায় কলা ও মানবিকবিদ্যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহিত্য ও ইতিহাস মানুষের সহমর্মিতা, সংস্কৃতি, জাতীয় পরিচয় ও সমালোচনাশক্তি গড়ে তোলে। তিনি গবেষণার চ্যালেঞ্জ, অর্থায়নের সীমাবদ্ধতা ও ৪র্থ শিল্পবিপ্লবের যুগে ভারসাম্যপূর্ণ উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুর রহমান শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. দুলাল হোসেন ও ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক হামালনা নিজাম।

অনুষ্ঠানের শুরুতে কলা ও মানবিক স্কুলের পরিচিতিমূলক তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া সম্মেলনের অতিথি ও কি-নোট স্পিকারের হাতে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানের পর কী-নোট স্পিকার হিসেবে সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়ার আর্টস অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ কামারুল কাবিলান বিন আব্দুল্লাহ। তিনি সহযোগিতামূলক, সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির মাধ্যমে শান্তিশিক্ষা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

পরে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম। তিনি শান্তি ও ন্যায়-প্রতিষ্ঠা এবং মানুষের উন্নতিতে কলা ও মানবিকবিদ্যার ভূমিকা শীর্ষক জ্ঞানগর্ভ আলোচনা করেন।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন সেশনে ১৬৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ দেশি-বিদেশি তিন শতাধিক গবেষক অংশগ্রহণ করেন।

এছাড়াও আগামীকাল রবিবার সম্মেলনের দ্বিতীয় দিনে কি-নোট স্পিকার হিসেবে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  খুবি   মানবিকীবিদ্যা   সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close