বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আওয়ামী দোসরদের ঠাঁই হবে না বিএনপিতে: ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৩২ পিএম আপডেট: ০২.০৮.২০২৫ ১০:৩৪ PM
 আওয়ামী দোসররা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনে ঢুকতে বিভিন্ন পায়তারা করছে।

আওয়ামী দোসররা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনে ঢুকতে বিভিন্ন পায়তারা করছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, গত ১৭ বছর এ অঞ্চলের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। এখন সময় বুঝে আওয়ামী দোসররা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনে ঢুকতে বিভিন্ন পায়তারা করছে। তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী দোসরদের ঠাঁই এই বিএনপিতে হবে না। হতে দেয়া হবে না।

আজ শনিবার (২ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা জাসাস আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

ড. এম কাইয়ুম বলেন, “আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। হাসিনা পতন আন্দোলন করেছি। শুধু বাড্ডাতেই ৬২ জন শহীদ হয়েছেন। তাই রাজপথে থাকা ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে, আগামীতে দেশে একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়।”

ড. এম কাইয়ুম বলেন, “তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গড়তে আমরা সর্বদা প্রস্তুত আছি। তার নির্দেশনা মেনেই আমরা এগিয়ে যাব।”

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাইদ সোহরাব, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামছুল হক ও ভাটারা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।

এছাড়াও কর্মীসভায় সভাপতিত্ব করেন, জাসাস ভাটারা থানার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম হাওলাদার। সঞ্চালনা করেন আহসান জামিল আঁচল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নেতৃত্ব   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close