বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:১০ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মা এবং ছেলের মৃত্যু।

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মা এবং ছেলের মৃত্যু।

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে ব্র্যাক অফিসের পাশে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মা এবং ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার সময় চাঁদগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে বিপ্লব সরদার (৩৫) কে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনের (৫৫) মৃত্যু হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বিকালে বাড়িতে আসার সময় বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় পাওয়ার টিলার চালক বিপ্লবের চিৎকার করতে থাকে, তখন তার মা ফার্মে কাজ করছিলেন। ছেলের চিৎকার শুনে মুরগির ফার্ম থেকে বেরিয়ে এসে ছেলেকে বাঁচাতে গিয়ে মা এবং ছেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে বাড়ির ভেতরে নিয়ে এসে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার এসে মা ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিড়ে ছেলে ও মায়ের  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close