শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেসরকারি লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে সম্প্রচারিত বেসরকারি ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নামের যথেচ্ছ ব্যবহারে কড়া অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যুক্তরাজ্যে চলমান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)’ আসরে ভারতীয় খেলোয়াড়দের দুইবার পাকিস্তানের বিপক্ষে না খেলার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় বোর্ড।

গত বৃহস্পতিবার পিসিবির বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে সিদ্ধান্ত হয়—পিসিবির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ভবিষ্যতে কোনো বেসরকারি লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করা যাবে না।

বোর্ড জানায়, আন্তর্জাতিক পরিসরে সম্প্রচারিত টুর্নামেন্টে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য ভবিষ্যতে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে কঠোর যাচাই-বাছাই হবে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিসিবি স্পষ্ট করেছে, শুধুমাত্র বিশ্বস্ত ও স্বীকৃত লিগগুলোই পাকিস্তান নাম ব্যবহারের অনুমতি পাবে।

তবে চলমান ডব্লিউসিএল আসরে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পিসিবি। শনিবার তারা দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামবে। বোর্ড জানিয়েছে, এটিই হবে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের সর্বশেষ সুযোগ।

পিসিবি আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিম্নমানের বেসরকারি লিগে পাকিস্তানের নাম ব্যবহারের ঘটনা বেড়ে গেছে। এতে দেশের ক্রিকেটের সুনাম ও মান ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করে বোর্ড।

পিসিবির এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে পাকিস্তান সরকার ও আন্তঃপ্রদেশীয় সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়। তারা ভবিষ্যতে জাতীয় মর্যাদা রক্ষায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  বেসরকারি লিগে   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close