বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮      ● আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’      ● নারীকে ধর্ষণ ও শিশুকে অপহরণের হুমকির অভিযোগ      ● যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী      ● অক্টোবর-ডিসেম্বরের মুদ্রানীতি: নীতি সুদহার ৯.৫০ শতাংশই      ● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      ● ৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার      ● জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস      ● নিয়মিত দৌড় কি হাঁটুর ক্ষতি করে?      ● রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২      ● সিলেটের নদীভাঙন-বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানে সরকার: বাণিজ্যমন্ত্রী      
৫ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:২৩ AM আপডেট: ০২.০৮.২০২৫ ৯:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ‘কিলার গ্যাং’-এর নামে হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীসহ স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।

চিঠিতে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোন প্রতিদ্বন্দ্বী নাই। দাকিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখে রবিবার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি।

জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে বিশিষ্ট মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে বৃহস্পতিবার রাতে অচেনা একজন ব্যক্তি একটি চিঠি দিয়ে আসে। চিঠিটি শুক্রবার কর্মচারী তাকে দেয়।
 
সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক জুবায়ের হোসেন বলেন, “মাছ ব্যবসায়ী আজাহার একজন সৎ। হঠাৎ করে সকালে শুনতে পেলাম তাকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। দেশ স্বাধীন হওয়ার পর এমনটা শুনতে পাইনি।” 

মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলাম বলেন, “অচেনা একজন লোক বৃহস্পতিবার চিঠিটি দেয়। শুক্রবার সকালে আমার হাতে দেয় কর্মচারী।  খুলে পড়ার পর আমার ভয় কাজ করছে। আমার পরিবার আতঙ্কে রয়েছে।”

 টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “মাছ ব্যবসায়ী সন্ধ্যায় থানা এসে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।” 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  চাঁদা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close