বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় পাঁচ দিনে দুই রোগীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় পাঁচ দিনে দুই রোগীর মৃত্যু

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় পাঁচ দিনে দুই রোগীর মৃত্যু

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে পাঁচ দিনের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর ঘটনা স্থানীয়ভাবে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এক্ষেত্রে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছে রোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা।

সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে বুধবার (৩০ জুলাই) রাতে। মৃত রোগী ফুলবাবু দাস (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের সুখ চরণ দাসের ছেলে। 

স্বজনদের অভিযোগ, রাত ৮টার দিকে ফুলবাবুর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এবং ৬ষ্ঠ তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ সময় ডাক্তার ও নার্স কেউই তাকে দেখতে আসেননি। এর মধ্যে মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের মা বকুল রাণী দাস অভিযোগ করে বলেন, “আমার ছেলে মারা যাওয়ার সময় চিকিৎসক কিংবা নার্স কেউই পাশে ছিলেন না। অক্সিজেন দেওয়ার জন্য চিৎকার করলেও কেউ সাড়া দেয়নি।”

পল্লী চিকিৎসক বাদল সরকার জানান, “রাত ৯টার দিকে রোগী ভর্তি করার পরেও দীর্ঘ সময় কেউ চিকিৎসা দিতে আসেনি। অক্সিজেনের ব্যবস্থা চাইলেও তা দেওয়া হয়নি।”

প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া জানান, রোগীকে অক্সিজেন দেওয়ার পরিবর্তে মৃত্যু নিশ্চিত হওয়ার পরও ইসিজি ও স্যালাইন দেওয়া হয়।

এর আগে ২৫ জুলাই রাতে একই হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির কারণে পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়। 

অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দায়িত্বকালীন সময়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন এবং জরুরি বিভাগ পরিচালনায় অদক্ষ ডিএমএফ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কোহিনুর খাতুন জানান, “একই সময়ে সাতজন রোগী আসায় ব্যস্ততা ছিল। আমাদের পক্ষ থেকে কোনো অবহেলা হয়নি।”

দায়িত্বরত চিকিৎসক আব্দুল হান্নান বলেন, “রোগীর বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন ঘটনার দায় অস্বীকার করে বলেন, “ঘটনার পর তদন্ত করেছি। রোগীর জ্বর ছিল এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাকে রেফার্ড করা হয়েছিল কিন্তু পরিবার তা বাস্তবায়ন করেনি।”

স্থানীয়দের অভিযোগ, এধরনের চিকিৎসা অবহেলা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নতুন নয়। দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন অনেকেই।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   চিকিৎসা অবহেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close