বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এবারের আসর মাত্র ১০ মাস দূরে। এর মধ্যে বিশ্বকাপ ঘিরে ছড়াতে শুরু করেছে নানামুখী উত্তাপও। ব্রাজিল দর্শকদের জন্য সেই উত্তাপের ফল আপাতত নেতিবাচক।

ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলের দর্শকেরা।

গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার করা এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন।

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শক যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না। অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ানের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সম্ভাবনা আছে।

সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে ব্রাজিলীয় সিনেটরদের ওয়াশিংটন ভ্রমণের সময়ই ভিসা সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। ফলে রাজনীতিকেরাও এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন। ট্রাম্পের নিতে যাওয়া সম্ভাব্য এ পদক্ষেপের কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা।

এখন ট্রাম্প যদি সাধারণ ব্রাজিলিয়ান ভিসা প্রদানের ওপর স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ফুটবলপাগল দেশটির সমর্থকদের জন্য ব্যাপকভাবে হতাশার কারণ হবে।
ট্রাম্পের সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা সামনে এলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ব্রাজিলের সরকার ও ফিফা। তবে দিন গড়ানোর সঙ্গে বিষয়টি আরও পরিষ্কার হবে। যদি শেষ পর্যন্ত এ গুঞ্জন যদি সত্যি হয়, তবে ইরানের পাশাপাশি ব্রাজিলও বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের সংকটে পড়তে পারে।

এর আগে গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। যদিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড় ও কোচদের ওপর এ নিষেধাজ্ঞা প্রয়োগ হবে না।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ব্রাজিল সমর্থক   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close