বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      
শতবর্ষী বটগাছ ভেঙে আহত ১৭
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:১০ পিএম
এতে ক্ষতিগ্রস্ত হয় ১৫টি দোকান।

এতে ক্ষতিগ্রস্ত হয় ১৫টি দোকান।

টাঙ্গাইলের গোপালপুরে শত বছরের পুরোনো একটি বটগাছ ভেঙে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার শিমলা বাজারে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৫টি দোকান।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়েন অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে পাঠানো হয়।

স্থানীয়রা আরো জানান, বহু বছর ধরে বটগাছটি শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকেই অপসারণ করা প্রয়োজন ছিল। গাছটি অপসারণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে আগেই অবগত করা হয়েছিলো বলে জানান স্থানীয়রা।

গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল ইসলাম বলেন, “আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা গাছটি সরিয়ে দেয়ার ব্যবস্থা করেছি।”

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শতবর্ষী   বটগাছ   আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close