বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলা জিয়া সুপার মার্কেটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৫:৫৬ PM
ব্যবসায়ীদের মানববন্ধন

ব্যবসায়ীদের মানববন্ধন

ভোলার জিয়া সুপার মার্কেট ও মুড়ি বাজারে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জিয়া সুপার মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কর্মসূচির সময় মার্কেটের সকল দোকানপাট বন্ধ রাখা হয় এবং ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা এতে সক্রিয়ভাবে অংশ নেন।

প্রতিবাদ সভা শেষে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে, ৩০ জুলাই রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবুজ গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, ব্যবসায়ী জুবায়ের হোসেন ও ওমর ফারুক।

হারুন অর রশীদ বলেন, “সবুজ গংরা আমাদের মুড়ি পট্টির দোকান দখলের চেষ্টা করছে। ৩০ জুলাই রাতে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতে হামলা চালায়। আমরা নিরীহ ছোট দোকানদার—এভাবে হামলার শিকার হয়ে কিভাবে টিকে থাকব? প্রশাসনের কাছে আমাদের দাবি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল বলেন, “ভোলাকে অশান্ত করতে মেয়র মনিরুজ্জামানের দোসররা বারবার হামলা করছে। তিনি ভোলা থেকে পালিয়ে যাওয়ার পর এক আত্মীয়কে প্রশাসক হিসেবে বসিয়ে আবারও আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছে। গতকাল সবুজ গংরা ২০-২৫ জন নারী ও ৩০-৪০ জন পুরুষ নিয়ে মার্কেটে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। এতে আমাদের ৫-৭ জন সহকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।”

তিনি আরও বলেন, “আমরা বৈধভাবে দোকানে বসবাস করছি। অথচ ঘরের মালিক হয়েও আমাদের ডিট বাতিল না করে প্রশাসন সবুজ গংদের ঘর ভাড়া দিয়েছে। এসব অন্যায়-অনিয়ম বন্ধ করে শান্তিপূর্ণ ভোলা ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

উল্লেখ্য, ৩০ জুলাই সন্ধ্যায় জিয়া মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে প্রতারণার অভিযোগ এনে সাবেক মেয়রের বিরুদ্ধেও সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  ভোলা   জিয়া সুপার মার্কেট   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close