শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টানা জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের হারারেতে টানা দুই জয়ের পর ছন্দপতন ঘটল বাংলাদেশের যুবা দলের। সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫ উইকেটে হেরে গেছে আজিজুল হাকিমের দল। এই হারের ফলে পয়েন্ট টেবিলেও এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এরআগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে যায়। মাত্র ২২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও রিজন হোসেন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রিজন আউট হন ৩৮ বলে ১৭ রান করে। তবে আজিজুল হাফসেঞ্চুরি পূর্ণ করেন, ইনিংসে ৮১ বলে ৫৯ রান করেন তিনি।

তার বিদায়ের পর বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৫৮ রানের ব্যবধানে। শেষ দিকে একপ্রান্ত আগলে রেখে কালাম সিদ্দিকী ৬১ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেও দল ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় ১৭৫ রানে।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ পেসার আল ফাহাদ উইকেট এনে দেন। তবে এরপর প্রোটিয়া ব্যাটার মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান ম্যানাক মিলে গড়েন ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। বুলবুলিয়া করেন ৩৯ রান এবং ম্যানাক করেন দলের সর্বোচ্চ ৫৭ রান।

শেষ দিকে অধিনায়ক জ্যাসন রোলেস ৪৯ বলে ৪১ রানের ইনিংস খেলে দলের জয়ের পথ সহজ করে দেন। তাকে ফিরিয়ে দেন ফাহাদ। কিন্তু ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রানে অপরাজিত থেকে ৩৬.৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭৫/১০ (৪৪.৫ ওভারে) • আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭ • রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১৭৬/৫ (৩৬.৫ ওভারে) • ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯ • ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮ ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

এই হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবেই এটি দেখতে চাইবে আজিজুল হাকিমের দল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ আফ্রিকা   বাংলাদেশ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close