শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৩:১১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জিলু মিয়া (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায়, কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিলু মিয়া গজারিয়ার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম অহিদ মিয়া।

জানা গেছে, জিলু মিয়া নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে জিলু মিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন। বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কার পর মোটরসাইকেলটি সড়ক বিভাজনে (ডিভাইডারে) আঘাত করে এবং জিলু মিয়া রাস্তায় ছিটকে পড়েন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই সফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close