বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিরেই মায়ামিকে নাটকীয় জয় এনে দিলেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:৩৩ পিএম

নিষেধাজ্ঞা থেকে ফিরেই লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি, অভিষেক ম্যাচটা জয় দিয়েই রাঙ্গালো রদ্রিগো ডি পল।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ম্যাচটি শুরু হয়।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ডেডলক ভাঙ্গেন সেগোভিয়া। এই গোলে ছিল মেসির অবদান। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।

ম্যাচের শেষ মুহূর্তে মেসির অ্যাসিস্টে মার্সেলো‘চেলো’ ভিগান্ট বল জালে জড়াতেই সমতা ভেঙে জয় নিশ্চিত হয় গোলাপি জার্সিধারীদের। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বৈধ ঘোষণা করে। যার সুবাদে লিগ কাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় মায়ামি।

এর আগে, অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও তার সতীর্থ জর্দি আলবা মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই জবাবটা সুবজ ঘাসে দিয়ে দিলেন মেসি। পেলেন এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। কারণ, জুলাই মাসে মেসি করেছেন পাঁচটি অ্যাসিস্ট ও ৮টি গোল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেসি   ইন্টার মায়ামি   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close