বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৫
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে উপজেলার ‘আল্লাহু চত্বরে’ এ ঘটনা ঘটে বলে জানান মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকালে ‘মুরাদনগরের সর্বস্তরের জনতা’ ব্যানারে আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ সমাবেশের জন্য জমায়েত হন। একই সময় ‘আল্লাহু চত্বরে’ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এ সময় আসিফ মাহমুদের পক্ষের সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে ইট-পাটকেল ছোঁড়া হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

এতে আসিফ মাহমুদের পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক আহত হন। তবে তাদের দাবি, অন্তত ৫০ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া হামলায় পাঁচ সংবাদকর্মী আহতের খবর পাওয়া গেছে।

তবে বিএনপি নেতাদের দাবি, আসিফ মাহমুদের সমর্থকদের হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, “বিকালে এনসিপির (আসিফ মাহমুদের সমর্থক) সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উস্কানিতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আসিফ মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close