বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ অগাস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৩ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের সংবিধান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার বিকালে নরসিংদীতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি বলেন, “বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, কিন্তু আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ৩ অগাস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।”

নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারে জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে। যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি; তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে। আমরা তাদেরকে বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারাদেশের মানুষ নাগরিক পার্টির প্রতি যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।”

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।

বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নাহিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close