প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২:৩৮ AM

গজারিয়ায় উপজেলার আড়ালিয়া এলাকা সংলগ্ন নৌ পথে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে আটক হওয়া শাকিল জামিনে বেরিয়ে এসে মুকবিল হোসেনকে (৫০) পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (৩০ জুলাই) বিকাল আনুমানিক ৫টার দিকে আড়ালিয়া গ্রামের বড়বাড়ীর আব্দুর রশিদ মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীর পরিবার ও স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, আড়ালিয়া গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে আহত মো. মুকবিল হোসেনকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী আড়ালিয়া গ্রামে জামাল উদ্দিন জানান, আসরের ওয়াক্তের পর দোকানের সামনে কয়েকজন বসে ছিলাম, মুকবিল সেখানে ছিল। সে সময়ে নৌপথে চাঁদাবাজীর মামলার আসামি একই গ্রামের ওহাব মিয়ার ছেলে শাকিল (২৬) দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
গজারিয়া থানার ওসি আনেয়ার আলম আজাদ সন্ধ্যায় জানান, তিনি এ বিষয় অবগত নন।
স্বদেশ প্রতিদিন/এনআর