শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রধান উপদেষ্টা ব্যর্থ হলে ফ্যাসিবাদের উত্থান হবে : আব্দুস সালাম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:১৮ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ১০:৩৮ PM
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আপনার উপদেষ্টাদের সামলান। তা না হলে আপনি ব্যর্থ হবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আপনার উপদেষ্টাদের সামলান। তা না হলে আপনি ব্যর্থ হবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, প্রধান উপদেষ্টার উচিত দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া। নইলে ড. ইউনূসের ইমেজ প্রশ্নবিদ্ধ হবে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের ৩য় তলায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় জীবন হারানো কোমলমতি শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দোয়া মাহফিলও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার উপদেষ্টাদের সামলান। তা না হলে আপনি ব্যর্থ হবেন। আর আপনি ব্যর্থ হলে ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা বেশি।”

সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করে আব্দুস সালাম বলেন, “নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল নতুন করে অপচেষ্টা চালাচ্ছে।”

এছাড়াও সরকারের উদ্দেশে তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করুন। নির্বাচন থেকে জনগণকে দূরে সরিয়ে রাখার চেষ্টা বন্ধ করুন।”

তিনি বলেন, “সমন্বয়কদের সুযোগ এসেছিল শিক্ষা নিয়ে কাজ করার। তা না করে তারা দেশজুড়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এটা খুবই দুঃখজনক। দেশের মানুষ এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না।”

সভাপতির বক্তব্যে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে আগামীতে দেশে একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়।”

জাহাঙ্গীর সিকদার বলেন, “এলাকায় দখল চাঁদাবাজি করবেন না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোন নেতাকর্মী যেন চাঁদাবাজি-দখলবাজির সাথে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। আওয়ামী দোসরদের পাতানো ফাঁদে পা দেবেন না। সবাইকে সতর্ক থাকতে হবে।”
  
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান জাহাঙ্গীর সিকদার। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন, গণতন্ত্র এবং জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, ডা. আরিফুর রহমান মোল্লা, কে এস হোসেন টমাস, কাউসার মজুমদার, আব্দুল আলিম, কণ্ঠশিল্পী শখ হাসানী, দীন মোহাম্মদ দুলু, কণ্ঠশিল্পী নইমুল বাশার মনকা, তারেক কাবরী, মন্টু আলম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা   ফ্যাসিবাদ   আব্দুস সালাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close