বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি-যুবদলের ৫ নেতা বহিষ্কারের আদেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:৫৯ পিএম

মীরসরাইয়ে বিএনপি-যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। এই বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান করে মীরসরাই উপজেলার বারইয়ারহাট ও পৌরসভায়  বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশের খবর শুনে গতকাল রাতে এবং বুধবার (৩০ জুলাই) সকালে মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপির একাংশ। 

বহিষ্কৃত নেতারা হলেন, সদ্য বিলুপ্ত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপনি দলের ভেতর সংঘাত ও হানাহানি সৃষ্টি করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। আপনার অসহিষ্ণু আধিপত্যকামী মনোভাবের জন্য দলের ভেতরে দ্বন্দ্ব ও সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। আপনাকে বারবার সতর্ক করা হলেও আপনি দলের ভেতরে বিশৃঙ্খলা অব্যাহত রেখেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   যুবদল   নেতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close