বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:০২ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দীর্ঘ ১০ বছর পর ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  খানসামা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close