বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
পুরুষেরাও বিষাক্ত সম্পর্কে থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার : ফাতিমা সানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেন, পুরুষেরাও পুরুষতন্ত্রের শিকার। বিভিন্ন বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রাখেন ফাতিমা। লিঙ্গ সাম্যের কথাও উঠে এসেছে তার মুখে একাধিকবার।

এ বার তিনি দাবি করলেন, পুরুষেরাও অনেক ক্ষেত্রে পুরুষতন্ত্রের শিকার হয়ে থাকেন।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ ও ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে এক বাঙালি প্রগতিশীল নারীর বেশে অভিনয় করেছেন তিনি। বিপরীতে ছিলেন আর মাধবন। মাধবন অভিনীত চরিত্রের মধ্যে দিয়ে পুরুষতান্ত্রিক মানসিকতা দেখানো হয়েছে।

এই প্রসঙ্গেই ফাতিমা জানিয়েছেন, বহু পুরুষ পুরুষতন্ত্রের শিকার। তিনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, “বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কোনও বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।”


ফাতিমা আরো বলেন, “পরিবারের খেয়াল রাখি। সকলের খেয়াল রাখি।’ পুরুষদের যেন এই একটাই লক্ষ্য। তাদের কোনো অভিযোগ থাকতে পারে না। পুরুষরা দুর্বল হতেই পারে না। তাই শুধুই নারীরা পুরুষতন্ত্রের শিকার, সেটা বলা যায় না।”

উল্লেখ্য, গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে তার।

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, “সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্ত্বা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনওই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।”

সূত্রঃ আনন্দবাজার


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পুরুষ   বিষাক্ত   ফাতিমা সানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close