প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:২৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় র্যালি ও লিফলেট বিতরণ শেষে বৃক্ষরোপণ করেছে গজারিয়া উপজেলা যুবদল।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বালুয়াকান্দি এলাকার মেঘনা ফেরীঘাট বাজারে এই র্যালি ও লিফলেট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
র্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রমে মুন্সীগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম),
মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহম্মেদ সিকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
র্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষে প্রায় শতাধিক গাছের চারা রোপন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ