প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:৫০ পিএম

ভারত ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, কারণ আগামী ১ আগস্টের আগে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (২৯ জুলাই) স্কটল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি মনে করি, ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক হারই হবে ভারতের জন্য।”
তিনি আরও বলেন, “ভারত আমাদের বন্ধু, তবে তারা যেভাবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, তা অন্য কোনো দেশ করেনি। এটা তারা করতে পারে না।”
তবে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, কারণ আগামী ১ আগস্টের আগে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে, আলোচনার সুযোগ দিতে তিনি ১০ শতাংশ শুল্ক হ্রাস করেছিলেন, তবে তা স্বল্পমেয়াদি ছিল। সময় বাড়ানো হলেও এখনো সীমিত সংখ্যক বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার জানিয়েছেন, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়াতে এবং ভারতের আগ্রহ যাচাই করতে আরও সময় দরকার।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লি ইতিমধ্যে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ