বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কচুয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:২৪ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ৪:৩০ PM

চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা দৌলাগাজী প্রধানীয়া বাড়িতে পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে মাছ মরে কয়েক লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবী চাষীদের। 

বুধবার (৩০ জুলাই) ভোরে ওই বাড়ির মাছচাষী কামাল, প্রবন ও মনির হোসেনর যৌথ চাষকৃত পুকুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মাছচাষীরা প্রতিদিনের মতো পুকুরে গেলে দেখতে পান পানিতে মরা মাছ ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সব মাছই মরে ভেসে ওঠে। চাষিরা ধারণা করছেন-মঙ্গলবার দিনগত রাত কিংবা ভোরে কোনো একসময় শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা জানান, মাত্র ১২ দিন আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগেও ২০ দিন পূর্বে একই পুকুরে বিষ প্রয়োগের একটি ঘটনা ঘটেছিল। এতে ক্ষতি হয়েছে তাদের প্রায় দুই লাখ টাকা। তারা আশঙ্কা করছেন, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন, প্রবন মিয়া ও মনির হোসেন  বলেন, আমরা কয়েকজন মিলে মাছ চাষ শুরু করি। সব মিলিয়ে বেশ ভালো অগ্রগতি হচ্ছিল। কিন্তু বারবার এভাবে বিষ প্রয়োগে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করুক এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মাছচাষীরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   বিষ প্রয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close