শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক তিন এমপিসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর তিন থানার পৃথক মামলায় সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা, মনিরুল ইসলাম মনুসহ ছয়জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। অন্যরা হলেন উপপুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার ৬ মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খান, রাজধানীর বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এরআগে, গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেপ্তার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করা হয়। ১৭ জুন সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও, গত বছরের ১৭ অক্টোবর গুলশান বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সাবেক   তিন এমপি   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close