বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে আন্ত:বিভাগীয় ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:২৭ পিএম
চাঁদপুরে আন্ত:বিভাগীয় ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

চাঁদপুরে আন্ত:বিভাগীয় ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে ডাকাতির ঘটনায় আন্ত:বিভাগীয় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার) জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

গ্রেপ্তার আসামীরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগী এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু, একই থানার কালাই কিশোর এলাকার মো. জামাল খান ও দিনাজপুর জেলার বিরল থানার কাজীপাড়া এলাকার রতন ওরফে কালু।

পুলিশ জানায়, হাজীগঞ্জ পূর্ব বাজারে গত ১৬ জুন রাতে এসকিউ ক্যাবলের গোডাউনে থাকা সংরক্ষিত বৈদ্যুতিক ক্যাবল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ১৮ জুন প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যদের আসামী করে মামলা করে।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবরে সার্বিক নির্দেশনায় মামলাটি হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে একটি আভিযানিক দল লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৮ জুলাই বগুড়া সদর থানার মহাস্থানগড় এলাকা থেকে আসামী সাহাবুদ্দিনকে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা ডাকাতি মামলার ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার) উদ্ধার করে। সাহাবুদ্দিনের দেয়া তথ্যে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে আসামী রতন ও জামাল খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “গ্রেপ্তার আসামীরা আন্ত:বিভাগীয় ডাকাত দলের সদস্য। আসামী সাহাব উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটি, রতনের বিরুদ্ধে দুটি ও জামালের বিরুদ্ধে নয়টি ডাকাতি এবং চুরির মামলা রয়েছে। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   আন্ত:বিভাগীয় ডাকাত দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close