মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বেড়েছে জাপার আয়-ব্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:৩০ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:৩৭ PM

২০২৪ সালে জাতীয় পার্টি আয় করেছে ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা। আর ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া। 

নির্বাচন কমিশনে জমা দেওয়া জাপার ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাবে দেখা যায় , ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা দলটির আয় করেছে আর ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা এবং ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা স্থিতি আছে ।

দলের মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি, সদস্যদের চাঁদা ইত্যাদি থেকে দলটি আয় করে। আর ব্যয় হয় কর্মচারীদের বেতন, প্রচার কার্যক্রম, অফিস  ইত্যাদি খাতে।

গণপ্রতিনিধিত্ব আদেশে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।

এর আগে ভোটের বছর ২০২৩ সালে জাপা ২ কোটি ২২ লাখ দুই হাজার ৪০৫ টাকা আয় করে । আর এক কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা ব্যয় করে ।

২০২২ সালে তাদের  ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা আয় হয়।  ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা ব্যয় হয়। আর  ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা ব্যাংকে স্থিতি ছিল।

২০২১ সালে জাতীয় পার্টি ব্যাংক জমাসহ আয় দেখিয়েছিল  ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা । আর ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা ব্যয় দেখানো হয়েছিল । বছর শেষে ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা দলটির স্থিতি ছিল।

জাপার ২০২০ সালে ব্যয় ছিল ৭৬ লাখ ৪ হাজার ১২০ টাকা। আর  ৫১ লাখ ৬৮ হাজার ৭৫৭ টাকা ৫৪ পয়সা উদ্বৃত্ত ছিল।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক ৫১টি দল রয়েছে। যা গঠিত হয়েছে বিএনপি, জামায়াত, জাপা নিয়ে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বেড়ে   জাপা   আয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close