প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:২১ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৯:২৫ PM

সংগৃহীত ছবি
সাজগোজ আমাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে। কখনও অফিস, কখনও পার্টি বা বিশেষ কোনো অনুষ্ঠান—প্রতিদিনের নানা প্রয়োজনে মেকআপ করতেই হয়। তবে দিনের শেষে মেকআপ না তুলে ঘুমানো ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
মুখে মেকআপ রেখে ঘুমালে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। এতে লোমকূপ বন্ধ হয়ে হোয়াইটহেডস, ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যার ঝুঁকি বাড়ে। তাই মেকআপ তোলা অত্যন্ত জরুরি।
বেশিরভাগ মানুষ মেকআপ তুলতে সাধারণ রিমুভার ব্যবহার করে থাকেন। কিন্তু হঠাৎ যদি রিমুভার না থাকে, তাহলে? চিন্তার কিছু নেই, ঘরেই রয়েছে সহজ সমাধান—আমন্ড অয়েল।
আমন্ড অয়েল ওয়াটারপ্রুফ আই লাইনার, মাস্কারা, এমনকি ফুল-কভারেজ ফাউন্ডেশনও সহজে তুলে ফেলতে পারে। এটি ত্বকের জন্য খুবই উপকারী এবং শুষ্কতা না এনে ত্বককে রাখে হাইড্রেটেড।
এক চামচ আমন্ড অয়েলের সঙ্গে আধা চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ভেজা কাপড় বা ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলুন। সবশেষে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া পদ্ধতিতে মেকআপ তোলা যেমন সহজ, তেমনি ত্বকের জন্যও একেবারে নিরাপদ।