প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:১০ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ১২:৪২ এএম

সংগৃহীত ছবি
কভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২৮ জুলাই) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, তনু তার ঘরে প্রতিদিনের ন্যায় পড়তে বসে এবং পড়ার টেবিল থেকে উঠে গিয়ে পরিবারের লোকজনের চোখের আড়ালে কীটনাশক খেয়ে পেলে। পরে তার দাদিকে কীটনাশক খাওয়ার ব্যাপারে জানায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তৎক্ষণাৎ তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার করে। রাত সাড়ে ১২টার দিকে তাকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, তনু তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।