বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মির্জাগঞ্জে ঝুঁকিপূর্ণ চলাচল, নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের
মির্জাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৫৭ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৯:০১ PM
কিসমতপুরে অবস্থিত আয়রন ব্রিজ

কিসমতপুরে অবস্থিত আয়রন ব্রিজ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের সিংবাড়ি কিসমতপুরে অবস্থিত আয়রন ব্রিজটি এখন সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বরিশাল-বরগুনা মহাসড়কের পাশে স্থাপিত আনুমানিক ৩০ বছর আগের এ ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ব্রিজ সংলগ্ন সড়কটি কিসমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ভয়াং, আয়লা, পাগলা, গাজীবাড়ী, চান্দু খালী, শাহী মসজিদ ও ঝাটিবুনিয়ার সঙ্গে সংযুক্ত। এই এলাকায় রয়েছে ঐতিহাসিক মোগল আমলের শাহী মসজিদ, যা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। স্থানীয়দের বিশ্বাস, জিনেরা এই মসজিদ নির্মাণ করেছে। এ নিয়ে এলাকাজুড়ে রয়েছে ধর্মীয় শ্রদ্ধা ও কৌতূহল।

এছাড়াও, পায়রা নদী তীরবর্তী এই অঞ্চলেই অবস্থিত পীরে কামেল হযরত শরাফত আলী হুজুরের খানকা ও মাজার শরীফ। প্রতিবছর লক্ষাধিক মুরিদান ও ভক্ত এই ব্রিজ হয়ে জিয়ারতে আসেন। একই পথে যেতে হয় মির্জাগঞ্জ উপজেলা সদরের মরহুম ইয়ারউদ্দীন খলিফা (র.) এর মাজারেও।

বর্তমানে ব্রিজটির রেলিং, সংযোগ সড়কসহ পুরো কাঠামোর ভঙ্গুর অবস্থার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ধর্মীয় দর্শনার্থীসহ সর্বসাধারণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

এ প্রসঙ্গে স্থানীয়রা দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, “এই ব্রিজ শুধু চলাচলের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তাই দ্রুত নতুন ব্রিজ নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।”

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা একটি টেকসই, আধুনিক ব্রিজ চাই, যাতে এই জনপদের যোগাযোগ এবং ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মির্জাগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close