শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এতে প্রায় ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হচ্ছে এবং তালিকা থেকে বাদ যাবে ২১ লাখ মৃত ভোটার।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, “ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

এদিকে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘‘আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাইবাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তবে সেটা আগস্টের মধ্যে হবে কি না, এই মুহূর্তে বলতে পারছি না।’’

ইসি সূত্রে জানা গেছে, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

এর আগে গতানুগতি নিয়ম অনুযায়ী গত ২ জানুয়ারি খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইসি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা নতুন ভোটারদের নিয়ে দ্বিতীয়বার তালিকা প্রকাশ করতে যাচ্ছে।

এ তালিকায় ২০০৭ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম, তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার আগে আরেকবার সম্পূরক বা খসড়া তালিকা প্রকাশ হতে পারে। ২০০৭ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম এবং সেখানে চলতি বছরে তালিকা প্রকাশের সময়ে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

এরআগে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল ইসি। গত ২৫ মে পর্যন্ত হালনাগাদে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জন। যার মধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম বা ভোটারযোগ্য ছিলেন কিন্তু ভোটার হননি এমন ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন রয়েছেন।

এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৯৬ হাজার ৮২৮, নারী ২৬ লাখ ৩৭ হাজার ৮৫৭ ও ১৫৪ জন হিজড়া রয়েছেন। আর ২০০৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি জন্ম এমন ১৬ লাখ ৫৩ হাজার ২০৪ জন ভোটার হওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৮ হাজার ৩১৫, নারী ৭ লাখ ৪৪ হাজার ৮৬১ ও ২৮ জন হিজড়া রয়েছেন।

এ সময় মৃত ভোটার কর্তনের তথ্য সংগ্রহ করা হয়েছে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪টি। এর মধ্যে সার্ভারে কর্তন এন্ট্রি করা হয়েছে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫টি।

ইসি সূত্র জানায়, আগামী ১০ আগস্ট উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তিনি নির্দিষ্ট ফরম পূরণ করে সংশোধনের আবেদন জানাবেন। এই সময়ে ঠিকানা পরিবর্তনের আবেদনও করা যাবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভোটার   বাদ   লাখ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close