শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গজারিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৩১ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৮:৩৩ PM
শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

গজারিয়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা।

সভায় আরও উপস্থিত ছিলেন, বালুয়াকান্দী ডা. আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মাদ মজিবর রহমান, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আজগর আলী হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহজাহান, বাউশিয়া আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইদুজ্জামান মহসিন, হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, টেংগারচর রাজিয়া-কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন।

সভায় গজারিয়ার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে ৩৬টি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টায় গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মতবিনিময় সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close