সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যর বীজতলা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:১০ পিএম

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মেঠো পথের ধারে হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা। এরপর থেকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও যাতায়াতেও সমস্যা হচ্ছে।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানগাছ বীজতলা অপসারণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছ। ওই চাষি বিপদগ্রস্ত তাই আমি অনুমতি দিয়েছি।,

এবিষয়ে হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার  সুপারিনটেনডেন্ট মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসা মাঠে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সাথে কোন আলোচনা করেনি বা অনুমতি নেয়নি।,

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।,

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসা   মাঠ   দখল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close