বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:০৮ পিএম
আব্দুল মান্নান লস্কর

আব্দুল মান্নান লস্কর

চাঁদাবাজির মামলায় চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেঙ্গারচর বাজার বনিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কর বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, “মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি।”

এর আগে সোমবার (২৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তাকে মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “তার বিরুদ্ধে সোমবার (২৮ জুলাই) স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছে। তাকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   চাঁদাবাজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close