বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      
রাবি ছাত্রদলের নতুন সভাপতি রাহী, সম্পাদক জহুরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘোষিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি। এতে সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম মনোনীত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে এবং ১৫ দিনের মধ্যে সম্মেলন করে সকল হল কমিটি গঠন করতে হবে। হল কমিটির পর সম্মেলনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ সভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান, জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দপ্তর সম্পাদক নাফিউল জীবন মনোনীত হয়েছেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  রাবি. ছাত্রদল   সভাপতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close