বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মান্দায় এলজিইডির রাস্তানির্মাণ প্রকল্পে অনিয়ম
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:১৭ পিএম
মান্দায় এলজিইডির রাস্তানির্মাণ প্রকল্পে অনিয়ম

মান্দায় এলজিইডির রাস্তানির্মাণ প্রকল্পে অনিয়ম

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

এক কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিতব্য চকমুনসুব মোড় থেকে দাওইল উত্তরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটিতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটের খোয়া।

সড়কটি সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কোথাও কোথাও রাবিশের স্তর অপ্রতুল, আবার কোথাও ব্যবহৃত খোয়া গুঁড়ো হয়ে বালুর মতো হয়ে গেছে। ফলে চলাচলে অসুবিধা তৈরি হচ্ছে এবং রাস্তাটির কাঠামোগত দৃঢ়তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের উন্নয়নে তারা আশাবাদী হলেও কাজের মান নিয়ে হতাশ। 

এক বাসিন্দা বলেন, “প্রকল্পে ১নং খোয়া ব্যবহারের কথা বলা হলেও বাস্তবে ৩নং মানের খোয়া ব্যবহার করা হচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।”

প্রকল্পটির কার্যাদেশ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার নবী। 

অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সব কিছু সিডিউল অনুযায়ী চলছে, অনিয়মের কোনো সুযোগ নেই।”

এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ বলেন, “স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিম্নমানের খোয়া সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত মানসম্মত উপকরণ ব্যবহার করে প্রকল্পটির কাজ নির্ধারিত মানে সম্পন্ন করা হোক।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মান্দা   এলজিইডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close