মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● বল ভেবে ককটেল হাতে      ● বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম      ● আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল      ● র‍্যাশ ছাড়াই দীর্ঘদিন চুলকানি হলে সতর্কতা      ● এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: আইসিটি মন্ত্রী      ● ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন      ● জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত      ● শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা      ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে      
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:১৬ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৬:২০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ হাজার ৩১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ১৮ হাজার ৯৫১ জন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   মৃত্যু   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close