বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:০৮ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। এই দুই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি থেকে আসা।

তারা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা নূরনবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০-এ তারা চট্টগ্রামে আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এসব পণ্যের অস্তিত্ব ধরা পড়ে তাদের ব্যাগেজ স্ক্যানিংয়ে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, প্লাটিনাম ব্র্যান্ডের ১৯০ কার্টন বিদেশি সিগারেট এবং পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ ৯২০ পিস ‘ডিউ ক্রিম’ দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল তথ্যটি নিশ্চিত করে বলেন, দুই যাত্রীদের পাসপোর্ট নথিভুক্ত করে সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে স্ক্যানিং, গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এই ধরনের চোরাচালান রোধে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ভবিষ্যতে আরও বাড়ানো হবে। 

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   বিমান   বন্দর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close