বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি বাসের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের পিলারে ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—বাসটির সামনের অংশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ফার্মগেট মোড় দিয়ে চলাচলের সময় র‍্যাম্পের নিচের কাঠামোর সঙ্গে ধাক্কা খায়। তবে দ্রুত বাসটিকে সরিয়ে নিতে কাজ করছে ট্রাফিক বিভাগ এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বাসটির উচ্চতা সম্পর্কে চালক সচেতন না থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এই ঘটনায় রাজধানীতে যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ফার্মগেট   এলিভেটেড এক্সপ্রেসওয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close